Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি: সড়ক পরিবহনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 111

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সোমবার সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, “দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি প্রস্তাব রয়েছে। এর মধ্যে একটি হলো দৌলতদিয়া-পাটুরিয়া রুট। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি। ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে শেষ হয়েছে। এখন অর্থায়নের বিষয় নিয়ে আলোচনা চলছে এবং অন্যান্য প্রাক্-প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, গত ঈদযাত্রায় যেসব সমস্যা ও ভোগান্তি হয়েছিল, সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবার আরও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে চালু থাকা পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে সংযুক্ত করেছে। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার এবং দুই প্রান্তের ভায়াডাক্টসহ মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ২০২২ সালে উদ্বোধন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি: সড়ক পরিবহনমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬