প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি : জুবাইদা রহমান
- প্রকাশের সময় : ০৩:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 28
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গঠনে রাষ্ট্রকে প্রতিবন্ধক নয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে।
সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ে নারীদের অবদান গুরুত্বপূর্ণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন সম্ভব।
জুবাইদা রহমান আরও বলেন, নারীদের স্বনির্ভর করতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে উদ্যোক্তা হিসেবে উৎসাহ দেওয়া জরুরি। এর জন্য প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম এবং বিপণন সহায়তা নিশ্চিত করা গেলে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, যা পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদসহ অনেকে উপস্থিত ছিলেন।




















