Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ আটক ৩ এসএসসির নবম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৩১ হাজার, বহিষ্কার ৯ প্রথম প্রান্তিকে সাড়ে ৩২ বিলিয়ন ডলার মুনাফা সৌদি আরামকোর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী ঈদে কোথাও যেন মনিটরিংয়ে গাফিলতি না থাকে: নৌপ্রতিমন্ত্রী দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম কদমতলীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

প্রথম প্রান্তিকে সাড়ে ৩২ বিলিয়ন ডলার মুনাফা সৌদি আরামকোর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 13

চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩২ দশমিক ৫ বিলিয়ন ডলার মুনাফা করেছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকো।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ১২০ দশমিক ১৩ বিলিয়ন সৌদি রিয়ালে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৫ শতাংশ বেশি।

গত বছরের একই সময়ে আরামকোর মুনাফা ছিল ৯৫ দশমিক ৬৮ বিলিয়ন রিয়াল বা প্রায় ২৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।

কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে তাদের বিক্রি বেড়ে দাঁড়িয়েছে ১১৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে, যা এক বছর আগে ছিল ১০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। একই সঙ্গে নগদ অর্থ প্রবাহ হয়েছে প্রায় ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিক্রি বাড়ায় আরামকোর আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত ইস্ট-ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইন পূর্ণ সক্ষমতায় পরিচালিত হওয়ায় কোম্পানিটি বড় সুবিধা পেয়েছে।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের এক বিবৃতিতে বলেন, “আমাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতায় পৌঁছেছে। এটি বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সীমাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্যও স্বস্তি তৈরি করেছে।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে যে, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য তেল ও গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ ছাড়া বিশ্ব অর্থনীতি সচল রাখা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার মধ্যে সৌদি আরব বিকল্প রফতানি রুট ব্যবহারের সক্ষমতা বাড়িয়ে নিজেদের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রথম প্রান্তিকে সাড়ে ৩২ বিলিয়ন ডলার মুনাফা সৌদি আরামকোর

প্রকাশের সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬