Dhaka ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

আমার মান-সম্মান নিয়ে যেন টানাটানি করা না হয়: কুদ্দুস বয়াতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 138

দেশের বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতির পারিবারিক আলোচনার একটি অডিও রেকর্ড গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই শিল্পী।

তিনি বলেন, পারিবারিক আলোচনায় বলা কথা অনুমতি ছাড়া রেকর্ড করে গণমাধ্যমে প্রকাশ করে দেয় তাহলে এটা অন্যায়। আমার মানসম্মান নিয়ে যেন টানাটানি না করা হয়।

শনিবার (৯ মে) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন কুদ্দুস বয়াতি।

আক্ষেপ করে তিনি বলেন, গত দুদিন আগে আমি আমার ঘরে বসে পারিবারিক আলোচনা করেছিলাম। তখন আমাদের নিজের লোকজন উপস্থিত ছিল।

আমি আমার সন্তানদের শাসন করতে গিয়ে খোলামেলা অনেক কথাই বলেছি। কিন্তু আমার কথাগুলো যে রেকর্ড করবে- সেটা আমি জানতাম না। কে বা কারা তখন আমার কথাগুলো রেকর্ড করে এবং তা গণ্যমাধ্যমে প্রকাশ করে। কারা রেকর্ড করেছে এবং কোথায় প্রকাশ করেছে- তা আমি এখনও জানি না। তবে আমার অনুমতি না নিয়ে এ কাজটা করা ঠিক হয়নি।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি জানি, দেশের আঠারো থেকে উনিশ কোটি মানুষ সবাই আমাকে পছন্দ করে। আমার ভক্ত। আমার কিছু হলে সবাই আমার সঙ্গে থাকবে এটা আমি জানি। কারণ, আমার লেখাপড়া নাই তো। তবে আমি লেখাপড়া শিখাইছি। আমি দেশের জন্য কাজ করি এবং দেশের মানুষের জন্য কাজ করি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের জন্য আজ আমি কুদ্দুস বয়াতি। কুদ্দুইসা থাইক্যা কুদ্দুস বয়াতি হতে পেরেছি। তাই আমাকে যেন বিকৃত না করা হয় এবং আমার মানসম্মান নিয়ে যেন টানাটানি না করা হয়। বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখতে সব সাংবাদিকের প্রতি অনুরোধ জানান তিনি।

নিজের সন্তান ও সম্পদের বিষয়ে কুদ্দুস বয়াতি বলেন, আমি এক টাকা থেকে শুরু করে বহু চড়াই উৎরাই পার হয়ে আজ এই পর্যন্ত এসেছি। ঢাকায় বাড়ি করেছি। গ্রামে জায়গা জমি কিনেছি এবং বাড়ি করেছি। যা আছে সবই তো আমার। সন্তানরা আমাকে বের করে দিবে কেন? তারা তো এগুলো করেনি।

তিনি আরও বলেন, প্রত্যেকটা পরিবারেই কষ্ট থাকে। আমার পরিবারেও আছে। এগুলো আমি প্রায়ই আমি পারিবারিকভাবে এবং একান্ত নিজের মানুষ যারা আছে তাদের সঙ্গে আলোচনা করি। কিন্তু কেউ যদি পারিবারিক আলোচনায় বলা কথাগুলো অনুমতি ছাড়া রেকর্ড করে গণমাধ্যমে প্রকাশ করে দেয় তাহলে এটা তো এটা অন্যায়।

বলে রাখা যায়, সম্প্রতি সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কুদ্দুস বয়াতির কথোপকথনের একটি অডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এরপর কুদ্দুস বয়াতি জানান, তার অনুমতি চাড়াই ঘরোয়া আলোচনার বিষয়টি একটি চ্যানেল প্রচার করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমার মান-সম্মান নিয়ে যেন টানাটানি করা না হয়: কুদ্দুস বয়াতি

প্রকাশের সময় : ১০:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬