Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু ছয় দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু সরকারি সোয়া কোটি টাকা আত্মসাৎ, কারাগারের জেলার বরখাস্ত রাজবাড়ীতে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লিতে আওয়ামী লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান জামিন মেলেনি এমপি গাজী নজরুলের রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ফারুখের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 151

রাজবাড়ীতে একটি ছাত্রাবাস থেকে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম মো. ফাহিম মাহমুদ (২১)। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং আবু বক্কর ছিদ্দিকের ছেলে। ফাহিম রাজবাড়ী সরকারি কলেজ-এর বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার সুবিধার্থে তিন মাস আগে তিনি ওই ছাত্রাবাসে ওঠেন।

ছাত্রাবাসের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমের কক্ষে আরও দুইজন শিক্ষার্থী থাকতেন। অসুস্থতার কারণে তারা তিন দিন আগে বাড়িতে চলে যান। এরপর থেকে ফাহিম একাই কক্ষে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় আড্ডা দেওয়ার পর তিনি নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। শুক্রবার সকালে তাকে না দেখে সহপাঠীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বাড়ির পেছনের বারান্দা দিয়ে উঁকি দিলে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬