Dhaka ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

আবারো বিয়ে করলেন সেই সুবাহ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 183

আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি এতদিন গোপন থাকলেও এবার নিজেই গণমাধ্যমে তা নিশ্চিত করেছেন তিনি।

সুবাহ জানান, কিছুদিন আগেই তাদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং তার চলমান নির্বাচনী কাজে যুক্ত থাকার কারণে বিষয়টি আগে প্রকাশ করা সম্ভব হয়নি।

জানা গেছে, তার স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকায়।

বিয়ে প্রসঙ্গে সুবাহ বলেন, বিয়ে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। দীর্ঘদিনের পরিচয়ের পর গত রোজার ঈদের পর তারা বিয়ে করেছেন। তিনি বর্তমানে আইন বিষয়ে পড়াশোনা শেষ করছেন, তাই আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে না গিয়ে যাতায়াতের মধ্যেই থাকবেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, একসময় জাতীয় ক্রিকেটার নাসির হোসেন–এর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় আসেন সুবাহ। পরবর্তীতে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন–এর সঙ্গে বিয়ে ও দাম্পত্য কলহের পর আইনি জটিলতায় জড়িয়ে শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ ঘটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারো বিয়ে করলেন সেই সুবাহ

প্রকাশের সময় : ১১:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬