Dhaka ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌরবিদ্যুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিগত সহায়তা: বিদ্যুৎমন্ত্রী সৌরবিদ্যুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিগত সহায়তা : বিদ্যুৎমন্ত্রী পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘মেসি তো আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন’ বিনামূল্যে জুতা, ব্যাগসহ ড্রেস পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা তদবিরেও ছাড় মিলবে না চাঁদাবাজদের, কঠোর অবস্থানে ডিএমপি ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা : অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে জুন থেকে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল, খালাস হচ্ছে ইআরএল জেটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পারবে শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 28

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিক্ষার্থী ও তরুণ ক্রিকেটারদের জন্য মিরপুর টেস্টে বিনামূল্যে খেলা দেখার সুযোগ দেওয়া হচ্ছে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ মে থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে নির্ধারিত গ্যালারিতে শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। এজন্য নিজ নিজ স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

শুধু স্কুল শিক্ষার্থীরাই নয়, ১৫ বছরের নিচে বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও এই সুবিধা পাবে। তাদের ক্ষেত্রে নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় অবস্থান করছে এবং অনুশীলনও শুরু করেছে। সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে, সাধারণ দর্শকদের জন্য টিকিট মূল্যও নির্ধারণ করেছে বিসিবি। মিরপুর টেস্টে ইস্টার্ন গ্যালারির টিকিট ৫০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকায় পাওয়া যাবে। টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট থেকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখতে পারবে শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ১০:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬