Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৮০ আসনে, তৃণমূল ১০৪ জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের প্রেমিকাকে ফিরে পেতে বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দিলেন যুবক, অতঃপর… তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

বালিয়াকান্দিতে সিঁড়ি ছাড়াই দুইতলা ভবন নির্মাণ, কাজে আসছে না বিদ্যালয়ের

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১২:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 41

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে দুইতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। তবে ভবনের দ্বিতীয় তলায় ওঠানামার জন্য কোনো সিঁড়ি রাখা হয়নি। এমন অবাক কর্মকাণ্ডে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি কার্যত অচল পড়ে আছে।

জানা গেছে, রাজবাড়ী জেলা পরিষদের অর্থায়নে তিন দফায় ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে মেসার্স রাজা অ্যান্ড কোং ৭ লাখ টাকা, ২০১৯-২০ অর্থবছরে মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ ৫ লাখ টাকা এবং ২০২১-২২ অর্থবছরে মেসার্স জাহান ট্রেডার্স ১৫ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে। তবে পুরো কাজ শেষ হলেও সিঁড়ি নির্মাণ না হওয়ায় ভবনটির দ্বিতীয় তলা ব্যবহার করা যাচ্ছে না।

সোমবার (৪ মে) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নিচতলায় সীমিত পরিসরে ক্লাস চললেও ওপরের তলায় ওঠার কোনো ব্যবস্থা নেই। ফলে ভবনের অর্ধেক অংশ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাশাপাশি ভবনের কিছু অবকাঠামোগত কাজও এখনও অসম্পূর্ণ রয়ে গেছে।
বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট থাকায় শিক্ষার্থীদের একই কক্ষে বাঁশের চাটাই দিয়ে ভাগ করে একাধিক শ্রেণির পাঠদান চলছে।

নবম শ্রেণির শিক্ষার্থী চৈত্র রায় ও অষ্টম শ্রেণির সবুজ মন্ডল জানায়, নতুন ভবনের কক্ষ ব্যবহার করতে না পারায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে বরাদ্দ নেওয়া হলেও যথাযথভাবে কাজ সম্পন্ন না করে অর্থের অপচয় করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু রায় বলেন, প্রায় চার বছর ধরে ভবনটি সিঁড়ি ছাড়া পড়ে আছে। ফলে শিক্ষার্থীরা কোনোভাবেই এর সুবিধা পাচ্ছে না।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, অর্থ সংকটের কারণে সিঁড়ির কাজ সম্পন্ন করা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সিঁড়ি ছাড়াই দুইতলা ভবন নির্মাণ, কাজে আসছে না বিদ্যালয়ের

প্রকাশের সময় : ১২:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬