Dhaka ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 105

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের স্থায়ী অবসান চেয়ে ১৪ দফার একটি নতুন প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে আগামী ৩০ দিনের মধ্যে দুই দেশের অমীমাংসিত সব ইস্যুর সমাধানের আহ্বান জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরানের লক্ষ্য শুধু যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং সংঘাতের স্থায়ী সমাধান নিশ্চিত করা।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৯ দফা পরিকল্পনার জবাবে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডসহ সব ধরনের বৈরিতা বন্ধের দাবি জানানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত সময় শেষে ইরান ‘শূন্য-মজুদ নীতি’ অনুসরণ করে ৩.৬ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান ও তার মিত্রদের ওপর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে; একইসঙ্গে ইরানও পাল্টা কোনো হামলা চালাবে না বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে এবং নিষেধাজ্ঞার আওতায় জব্দ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ধাপে ধাপে মুক্ত করার কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অংশগ্রহণে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে কৌশলগত সংলাপের প্রস্তাব দিয়েছে তেহরান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান

প্রকাশের সময় : ১০:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬