Dhaka ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

ভবনে আগুন, ছাদের দরজা বন্ধ থাকায় প্রাণ গেল ৯ জনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 116

ভারতের রাজধানী নয়াদিল্লির বিবেক বিহার এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার ভোর সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের অনেকেই বের হতে পারেননি। ভবনের একদিকে লোহার গ্রিল এবং ছাদে যাওয়ার দরজা তালাবদ্ধ থাকায় তারা আটকা পড়ে যান। ধোঁয়া ও তীব্র তাপের কারণে অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

চারতলা এই ভবনে বেজমেন্টসহ মাত্র একটি সিঁড়ি ছিল এবং কোনো জরুরি নির্গমন পথ ছিল না। দুই ভবনের মাঝে ফাঁকা জায়গা না থাকায় আগুন দ্রুত পাশের ভবনেও ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভেতরে আটকে পড়া মানুষ ও শিশুদের আর্তচিৎকার শোনা যাচ্ছিল। কেউ কেউ বাঁচতে লাফ দেওয়ার চেষ্টা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভবনে আগুন, ছাদের দরজা বন্ধ থাকায় প্রাণ গেল ৯ জনের

প্রকাশের সময় : ০৪:৫৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬