Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাসভবন থেকে বিচারকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য খুঁজছে পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 18

ভারতের দক্ষিণ দিল্লির সফদরজং এলাকায় নিজ বাসভবন থেকে আমান কুমার শর্মা নামের ৩০ বছর বয়সী এক বিচারকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার পুলিশ জানায়, নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার দুলাভাই, যার পর দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

প্রাথমিক আলামত দেখে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে সব ধরনের দিক খতিয়ে দেখা হচ্ছে।

আমান কুমার শর্মা একজন মেধাবী বিচার বিভাগীয় কর্মকর্তা ছিলেন। তিনি পুনের সিম্বায়োসিস ল স্কুল থেকে ২০১৮ সালে বিএ এলএলবি সম্পন্ন করেন এবং ২০২১ সালের ১৯ জুন দিল্লি জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফার্স্ট ক্লাস) এবং সিভিল জজ হিসেবে বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা করেছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে তিনি করকরডুমা আদালতের উত্তর-পূর্ব জেলার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির (ডিএলএসএ) পূর্ণকালীন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একজন তরুণ ও সম্ভাবনাময় বিচারকের এমন আকস্মিক মৃত্যুতে বিচার বিভাগ ও স্থানীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর পেছনে কোনো মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিজ বাসভবন থেকে বিচারকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য খুঁজছে পুলিশ

প্রকাশের সময় : ১০:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬