Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 98

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে মারা গেছেন ৭ জন।

শুক্রবার (১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে তারা গেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত সাতজন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। হজ ব্যবস্থাপনায় ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে।

এর আগে গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের উদ্বোধন করেন।

হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এ পর্যন্ত মোট ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে ৪ হাজার ৪১৯টি সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৮৭৮টি বেসরকারি ব্যবস্থাপনায় ইস্যু করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হজ শেষে মুসল্লিদের দেশে ফেরার ফ্লাইট আগামী ৩০ মে জেদ্দা থেকে শুরু হতে পারে এবং শেষ ফ্লাইট ৩০ জুন ছাড়বে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

প্রকাশের সময় : ১১:৪৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬