৯২ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী
- প্রকাশের সময় : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 13
বাংলাদেশ থেকে মঙ্গলবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তারা ৯২টি ফ্লাইটে সেখানে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন রয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হেল্প ডেস্ক জানিয়েছে, পরিচালিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইট রয়েছে।
হজ করতে গিয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, যাদের সবাই পুরুষ। সর্বশেষ ২৭ এপ্রিল আবদুল হাই (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হয়। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে এবং ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে।




















