Dhaka ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক হাইকমিশনার মুনা ও তার স্বামীর নথি চেয়ে দুদকের চিঠি সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার: হুইপ দুলু রাজবাড়ীতে কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার একই পরিবারের ৩ সদস্যকে মৃত্যুদণ্ড ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাবার স্মৃতি বিজড়িত উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান হাম আতঙ্কে দেশ, শিশুদের দ্রুত টিকা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের যেভাবে হত্যা করা হয় রাজস্ব কর্মকর্তা বুলেটকে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 12

হোক্কাইডোতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। আজ সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে আঘাত হানা এ ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় মিডিয়া জাপান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, জাপানের উত্তরাঞ্চলের এই দ্বীপে ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও জাপানের আবহাওয়া সংস্থাগুলো।

সাম্প্রতিক সময়ে দেশটিতে ধারাবাহিকভাবে শক্তিশালী কম্পনের মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিটে হোক্কাইডোর দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্পটি আঘাত হানে, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৩ কিলোমিটার।

প্রাথমিকভাবে এর মাত্রা ৬ দশমিক ১ বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ২ নির্ধারণ করা হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

যদিও জেএমএ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যেসব এলাকায় বেশি কম্পন অনুভূত হয়েছে সেখানে পাথর ধসে পড়া ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে একই মাত্রার আরও ভূমিকম্প হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

সূত্র: জাপান টাইমস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রকাশের সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬