Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৩৫৭৬৬ হজযাত্রী, চারজনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 109

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এসব হজযাত্রী সৌদি পৌঁছান।

মারা যাওয়া চারজনই পুরুষ। তারা হলেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান এবং ময়মনসিংহের মো. সেরাজুল হক।

এর মধ্যে মো. আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বাকি তিনজন স্বাভাবিক কারণে মারা গেছেন বলে জানা গেছে।

বুলেটিনে আরও জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ হজযাত্রী। অন্যদিকে বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে পৌঁছেছেন ৩২ হাজার ৪৮২ জন।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৮টি, সৌদি এয়ারলাইনস ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ২ হাজার ৮৫০ হজযাত্রী। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে ৬ হাজার ৯২২টি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদি পৌঁছেছেন ৩৫৭৬৬ হজযাত্রী, চারজনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৩২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬