Dhaka ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দিনে সৌন্দর্য, রাতে আলোর ঝলক—কালুখালীর হাতিরঝিল ব্রিজে ভিড় ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়লো কুমির, দেখতে উৎসুক জনতার ভিড় পাংশা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা কলেজে মেডিকেল সেন্টার সচল ও চিকিৎসক নিয়োগের দাবি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ভেঙে গেছে যাত্রীর চারটি দাঁত নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

যশোর পৌঁছালেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 38

উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একদিনের সফরে যশোরে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জানা গেছে, সরকারপ্রধানের দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। এরপর বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন স্থানে উলশী উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যশোর পৌঁছালেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬