Dhaka ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধান তথ্য অফিসার হলেন সৈয়দ আবদাল আহমদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 102

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

সরকারি আদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। এই পদে যোগদানের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, সৈয়দ আবদাল আহমদ দেশের সাংবাদিকতা অঙ্গনের একটি পরিচিত নাম। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে মূলধারার সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, প্রধান তথ্য অফিসার (পিআইও) পদটি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্টরা এই নিয়োগকে তথ্য প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সেতুবন্ধন হিসেবে ইতিবাচকভাবে দেখছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধান তথ্য অফিসার হলেন সৈয়দ আবদাল আহমদ

প্রকাশের সময় : ০৬:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬