Dhaka ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলে ৩৩ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 130

সৌদি আরবে পবিত্র হজ মৌসুমে ভিজিট ভিসায় গিয়ে অবৈধভাবে হজ পালনের চেষ্টা করা ব্যক্তিদের আশ্রয় বা সহায়তা করলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল (প্রায় ৩৩ লাখ টাকা) জরিমানা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘোষণায় বলা হয়েছে, ভিজিট ভিসাধারীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসা বা অন্য কোনো স্থানে থাকার ব্যবস্থা করে দিলে এই জরিমানা প্রযোজ্য হবে। এছাড়া অনুমতি ছাড়া কাউকে মক্কা বা অন্যান্য ধর্মীয় এলাকায় অবস্থান করতে সহায়তা করলেও একই শাস্তির আওতায় পড়তে হবে।

হজ মৌসুমে জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। প্রতিটি লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তির সংখ্যার ভিত্তিতে জরিমানার পরিমাণ বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর কিছু ব্যক্তি ভিজিট ভিসা ব্যবহার করে অবৈধভাবে হজ পালনের চেষ্টা করেন, যা আইনত নিষিদ্ধ। এ ধরনের ঘটনায় অনেককেই দেশে ফেরত পাঠানো হয়।

হজের নিয়ম মেনে চলা এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি, নিয়ম ভঙ্গের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলে ৩৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৪:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬