Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 26

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে এরফান কিয়ান নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে ইসফাহান শহরে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে এরফান কিয়ানকে দোষী সাব্যস্ত করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে মোসাদের একটি অভিযানের অংশ হিসেবে কাজ করার অভিযোগও আনা হয়।

তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে খবরে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশের সময় : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬