Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের ২৫ লাখ ডলার চুরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 122

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা হ্যাক করে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা।

ধারণা করা হচ্ছে, গত জানুয়ারিতে এই চুরি সংঘটিত হলেও বিষয়টি এতদিন গোপন ছিল। চুরি হওয়া অর্থ অস্ট্রেলিয়ার একটি দ্বিপক্ষীয় ঋণ পরিশোধের অংশ ছিল।

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষণা সুরিয়াপ্পেরুমা জানিয়েছেন, নির্ধারিত অর্থ আগেই পাঠানো হয়েছিল। তবে হ্যাকাররা মাঝপথে তা আটকে দিয়ে অন্য একটি ব্যাংক হিসাবে সরিয়ে নেয়।

এ ঘটনায় সরকারি ঋণ ব্যবস্থাপনা কার্যালয়ের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি হ্যাকারদের শনাক্ত করতে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।

তদন্তকারীরা ধারণা করছেন, ই-মেইলভিত্তিক অর্থ পরিশোধের নির্দেশনায় কারসাজির মাধ্যমে এই চুরি হয়েছে। নির্ধারিত সময়েও অর্থ না পাওয়ায় অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অভিযোগ জানানো হলে বিষয়টি সামনে আসে।

শ্রীলঙ্কার উপ-অর্থমন্ত্রী অনিল জয়ন্ত ফার্নান্দো জানান, ভারতকে পরিশোধের জন্য নির্ধারিত অর্থও হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। ব্যাংক হিসাবের তথ্যে অসঙ্গতি ধরা পড়ায় বিষয়টি নজরে আসে।

এই সাইবার হামলাকে শ্রীলঙ্কার জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ কয়েক বছর আগেই দেশটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের ২৫ লাখ ডলার চুরি

প্রকাশের সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬