Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা ‘গুপ্ত রাজনীতি’ ও ‘মব কালচার’ বন্ধের দাবি ছাত্রদল সভাপতির বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী কর্মক্ষেত্রের চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সাড়ে ১৮ ঘণ্টা টানা অস্ত্রোপচার, জোড়া লাগা শিশুকে আলাদা করল সৌদি গাদ্দারি করে বিএনপি টিকে থাকতে পারবে না : মামুনুল হক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন ভুয়া কার্ড বানিয়ে ২০ হাজার মানুষের কাছ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কর্মক্ষেত্রের চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 15

কর্মক্ষেত্রের মানসিক ও সামাজিক ঝুঁকির কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হচ্ছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির অনিশ্চয়তা এবং কর্মস্থলে হয়রানির মতো ঝুঁকি এসব মৃত্যুর প্রধান কারণ। এর ফলে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১.৩৭ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে প্রতিবছর প্রায় ৪ কোটি ৫০ লাখ ‘সুস্থ জীবনকাল’ হারাচ্ছে মানুষ।

এই তথ্যগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ গবেষণার সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য ও মৃত্যুহারের তথ্যের সঙ্গে মিলিয়ে বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, এসব ঝুঁকির প্রভাব ধীরে ধীরে বাড়ছে, যা হৃদরোগ, আত্মহত্যা এবং বিভিন্ন মানসিক অসুস্থতার ক্রমবর্ধমান প্রবণতায় প্রতিফলিত হচ্ছে।

গবেষকরা কর্মক্ষেত্রের পরিবেশকে তিনটি আন্তঃসম্পর্কিত ক্ষেত্রে বিশ্লেষণ করেছেন। তাদের মতে, এসব ঝুঁকির অনেকগুলো দীর্ঘদিন ধরেই রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে কর্মক্ষেত্রে যে পরিবর্তনগুলোও এতে জড়িত। এর মধ্যে ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দূরবর্তী কর্মপদ্ধতি এবং কাজের নতুন বিন্যাসগুলো সঠিকভাবে সামাল দেওয়া না হলে বিদ্যমান সমস্যাকে আরও তীব্র করতে পারে। এমনকি নতুন ঝুঁকিরও সৃষ্টি করতে পারে।

আইএলও-র পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য নীতি ও ব্যবস্থা বিষয়ক দলের প্রধান মানাল আজ্জি বলেন, ‘আধুনিক কর্মজগতে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক ও সামাজিক ঝুঁকিগুলো অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠছে।’ তিনি আরও বলেন, ‘কর্মপরিবেশের মনস্তাত্ত্বিক ও সামাজিক দিকটির উন্নয়ন সাধন কেবল কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষার জন্যই অপরিহার্য নয়, বরং উৎপাদনশীলতা, প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন জোরদার করার জন্যও তা অত্যন্ত জরুরি।’

প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকির মূল কারণগুলো সঠিকভাবে চিহ্নিত ও মোকাবিলা করা গেলে এবং পেশাগত নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে ‘সাইকোসোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট’ একীভূত করা হলে অনেক অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। এ ক্ষেত্রে সরকার, নিয়োগকর্তা এবং শ্রমিকদের মধ্যে কার্যকর সামাজিক সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি তা উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সহনশীলতাকেও জোরদার করবে।

প্রতিবেদনে আরও দেখা গেছে, এই ঝুঁকিগুলোর কারণে প্রতিবছর প্রায় ৪.৫ কোটি (৪৫ মিলিয়ন) ডিএএলওয়াই বা ‘সুস্থ জীবনকাল’ হারিয়ে যাচ্ছে। যা মূলত অসুস্থতা, অক্ষমতা বা অকাল মৃত্যুর কারণে মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়া সুস্থ বছরগুলোকে নির্দেশ করে। ধারণা করা হচ্ছে, এর ফলে প্রতি বছর বৈশ্বিক জিডিপির ১.৩৭ শতাংশের সমান অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কর্মক্ষেত্রের চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬