Dhaka ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলার পাশে বিশ্বনেতারা, সহায়তার ঘোষণা বিভিন্ন দেশের বিদায় নিশ্চিত তিউনিসিয়ার, গ্রুপ সেরা মিশনে নেদারল্যান্ডস চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী যশোরের শার্শায় বজ্রপাতে বিজিবি সদস্য আহত ১৯০০ সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় পাঁচ অতিরিক্ত পুলিশ সুপার ও এক সহকারী পুলিশ সুপারকে বদলি ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমির ন্যায্য মূল্য দাবিতে মানববন্ধন নওগাঁ সীমান্তে ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলায় জেলার প্রতিনিধিত্ব করবে কাজী আব্দুল মাজেদ একাডেমি রাজবাড়ীতে রাতের অন্ধকারে কৃষকের সবজি ক্ষেত বিনষ্টের অভিযোগ

সাড়ে ১৮ ঘণ্টা টানা অস্ত্রোপচার, জোড়া লাগা শিশুকে আলাদা করল সৌদি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 82

দীর্ঘ ১৮ ঘণ্টা ৩০ মিনিটের অত্যন্ত জটিল ও সংবেদনশীল অস্ত্রোপচারের মাধ্যমে ফিলিপাইনের সংযুক্ত যমজ শিশু ক্লিয়া এবং মরিস অ্যানকে সফলভাবে আলাদা করেছেন সৌদি আরবের একদল দক্ষ সার্জন।

শুক্রবার রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটির কিং আবদুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেন হাসপাতালে এই বিরল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সৌদি কনজয়েন্ড টুইনস প্রোগ্রামের প্রধান চিকিৎসক ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ এই সাফল্যের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক ধাপে বিভক্ত এই অস্ত্রোপচারের শেষ দুই পর্যায়ে শিশুদের মাথার খুলি পুনর্গঠন এবং কসমেটিক সার্জারির মাধ্যমে ক্ষতস্থানগুলো ঢেকে দেওয়ার কাজ সফলভাবে শেষ হয়েছে। এর আগে তিনটি ধাপে অস্ত্রোপচারের প্রাথমিক কাজগুলো সম্পন্ন হয়েছিল। ড. রাবিয়াহ এই অস্ত্রোপচারকে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং এবং জটিল প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন।

ড. রাবিয়াহ অস্ত্রোপচারে নিয়োজিত চিকিৎসক দলটির প্রশংসা করে বলেন, জাতীয়তা নির্বিশেষে রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে এই মানবিক প্রচেষ্টা সৌদি আরবের চিকিৎসা এবং মানবিক মর্যাদাকে আরও সুদৃঢ় করেছে। ফিলিপিনো এই দুই শিশুর স্বাভাবিক জীবনে ফেরার পথে এই অস্ত্রোপচার এক নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সৌদি কনজয়েন্ড টুইনস প্রোগ্রামটি বিশ্বজুড়ে জটিল যমজ শিশুদের আলাদা করার ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত।

সূত্র: সৌদি গেজেট

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাড়ে ১৮ ঘণ্টা টানা অস্ত্রোপচার, জোড়া লাগা শিশুকে আলাদা করল সৌদি

প্রকাশের সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬