Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না: স্বস্তিকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 138

জীবনযাপনে ভিন্নধর্মী এক উদাহরণ তৈরি করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যেখানে বর্তমান সময়ের অনেক অভিনয়শিল্পী বিলাসবহুল গাড়ির বাইরে চলাফেরা কল্পনাই করেন না, সেখানে তিনি একেবারেই ব্যতিক্রম।

ভরদুপুরে সাধারণ মানুষের সঙ্গে মিশে বাস কিংবা অটোতে যাতায়াত করতে দেখা যায় তাকে।
শুধু তাই নয়, কলকাতার গড়িয়াহাট মোড়েও সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে ফুচকা উপভোগ করতে দ্বিধা করেন না এই অভিনেত্রী।

তারকা পরিবারে জন্ম এবং নিজে প্রতিষ্ঠিত শিল্পী হয়েও নিজেকে সেলিব্রিটি হিসেবে আলাদা করে তুলে ধরতে আগ্রহী নন তিনি।
স্বস্তিকার মতে, ‘সেলিব্রিটি’ শব্দটির আক্ষরিক অর্থ হলো যাকে নিয়ে মানুষ উদযাপন করে।

কিন্তু বর্তমানে এই শব্দটির প্রয়োগ তাকে বেশ ভাবিয়ে তোলে। তিনি বলেন, ‘আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না।

সেলিব্রিটি কথাটার এখন এত অপব্যবহার হয় যে, আমাকে কেউ সেলিব্রিটি বললে মনে হয় কেউ যেন আমাকে গালাগালি দিচ্ছে। আমি সবাইকে বলি। আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন কিংবা একজন নারী বলুন কিন্তু দয়া করে সেলিব্রিটি বলবেন না।’
বর্তমান সময়ে সামাজিকমাধ্যমে অনুসারী সংখ্যা বা ভিডিওর জনপ্রিয়তা দিয়ে যেভাবে তারকা বিচার করা হয়। স্বস্তিকার কথায়, ‘এখন সবাই সেলিব্রিটি। কারও যদি বেশি ফলোয়ার্স থাকে, সে-ও সেলিব্রিটি। সবাই এখন ইনফ্লুয়েন্সার। আমি জানি না তারা আসলে কী ইনফ্লুয়েন্স করছেন।’

নিজের ব্যক্তিত্ব নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী স্বস্তিকা আরও জানান, তিনি খুব সাধারণ মানুষ এবং সেভাবেই জীবন কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তিনি আরও বলেন, ‘আমি অন্তত নিজেকে সেলিব্রিটি মনে করি না। আমি খুব সাধারণভাবেই থাকতে পছন্দ করি। তাই কেউ আমাকে সেলিব্রিটি বললে আমার ভালো লাগে না বরং আমি তাকে নিষেধ করি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না: স্বস্তিকা

প্রকাশের সময় : ০৫:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬