Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন সিনেমায় যুক্ত হলেন চঞ্চল চৌধুরী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 198

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী-এর দুটি সিনেমা বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এরই মধ্যে জানা গেল, তিনি যুক্ত হয়েছেন নতুন আরেকটি সিনেমায়। নির্মাতা নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’-এ অভিনয় করছেন তিনি।

সিনেমাটি হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বলে জানা গেছে। এতে থাকছে বেশ কিছু চমকও। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চঞ্চল চৌধুরী এখনো শুটিংয়ে অংশ নেননি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই তার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

গত এপ্রিলের শুরুতেই সিনেমাটির চিত্রধারণ শুরু করেছেন নুহাশ হুমায়ূন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে পুরো অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়নি। নির্মাতা শুটিং শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য জানাতে চান।

এদিকে সিনেমাটির জন্য বহু নতুন মুখের অডিশন নেওয়া হয়েছে। সেখান থেকেই মূল চরিত্রের জন্য শিল্পী বাছাই করা হয়েছে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম, স্বপ্ন এবং জীবনের নানা চড়াই-উতরাইকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি শুধু একজন মানুষের ব্যক্তিগত গল্প নয়; বরং এর মাধ্যমে উঠে আসবে সময়ের বাস্তবতা, তরুণদের সংগ্রাম এবং সমাজের বিভিন্ন দিক।

জানা গেছে, প্রায় ছয় বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নুহাশ হুমায়ূন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে চিত্রনাট্যটি অনুদানও পেয়েছে। দেশের গুপী বাঘা প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থাও সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন সিনেমায় যুক্ত হলেন চঞ্চল চৌধুরী

প্রকাশের সময় : ১২:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬