Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিলো সরকার, জারি হলো প্রজ্ঞাপন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 105

গ্যাস সরবরাহের ক্ষেত্রে গ্রাহকবান্ধব ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও আন্তর্জাতিক চর্চা বিশ্লেষণ করে সেবাগুলোকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনাগুলো অনুযায়ী—

গ্যাস সরঞ্জামের অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত রেখে পুনর্বিন্যাস ও প্রতিস্থাপনের কাজ সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে গ্যাস বিতরণ কোম্পানির আলাদা অনুমতির প্রয়োজন হবে না।

একই আঙিনায় একই মালিকানাধীন অন্য শিল্প ইউনিটের অব্যবহৃত গ্যাস লোড সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধানের অনুমোদন নিয়ে স্থানান্তর করা যাবে।

একই মালিকানাধীন শিল্প ইউনিটে ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্যাস লোড প্রয়োজন অনুযায়ী শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে, তবে শিল্প শ্রেণির লোড ক্যাপটিভ পাওয়ারে স্থানান্তর করা যাবে না।

এছাড়া, মিটার স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিকে স্থাপন-পরবর্তী গুণগত মান যাচাই করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিলো সরকার, জারি হলো প্রজ্ঞাপন

প্রকাশের সময় : ১২:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬