Dhaka ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে কমিটি, বিল পরিশোধ স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 120

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

রোববার সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে “সংসদের কেনাকাটায় হরিলুট” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে অনিয়মের অভিযোগগুলো যাচাই করতে দ্রুতই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

এতে আরও জানানো হয়, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের কোনো বিল পরিশোধ করা হবে না।

এই বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন স্বাক্ষর করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে কমিটি, বিল পরিশোধ স্থগিত

প্রকাশের সময় : ১২:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬