Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাকের সংঘর্ষে সুপারভাইজার ও হেলপার নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 8

টাঙ্গাইলের ঘাটাইলে একটি যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) এবং হেলপার মজনু মিয়া (৪৩)। তারা দুজনই টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গোপালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই সুপারভাইজার ও হেলপার নিহত হন।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার সময় উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে স্থানীয় এক যুবক আহত হন। তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাস-ট্রাকের সংঘর্ষে সুপারভাইজার ও হেলপার নিহত

প্রকাশের সময় : ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬