Dhaka ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

প্রধানমন্ত্রীর নির্দেশে কড়াইলে বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 112

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রাজধানীর বনানীতে কড়াইল বেলতলা ইউনিট এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

এ লক্ষ্যে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি। তিনি এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সমস্যা সম্পর্কে ধারণা নেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

তিনি বলেন, পরিদর্শনকালে আব্দুর রহমান সানি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের ভোগান্তির বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন।

আব্দুর রহমান সানি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, বিদ্যুৎ সঙ্কট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, এ উদ্যোগের ফলে তাদের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান হবে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধানমন্ত্রীর নির্দেশে কড়াইলে বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগ

প্রকাশের সময় : ১২:১৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬