গুরুত্বপূর্ণ সংবাদ:
টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 94
টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর রওনা দেয়। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার কথা রয়েছে।
সরকার জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি ও সরকারি সহায়তা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
Tag :




















