Dhaka ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 92

বঙ্গোপসাগর-এর বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ১৪ এপ্রিল দিনগত মধ্যরাত থেকে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত।

সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

ভোলা জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত সাগরগামী জেলে রয়েছেন ৬৩ হাজার ৯৫৪ জন। নিষেধাজ্ঞার কারণে তারা এ সময় পুরোপুরি কর্মহীন হয়ে পড়বেন।

সরেজমিনে দেখা গেছে, নিষেধাজ্ঞা শুরুর আগেই জেলেরা জাল-ট্রলার নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন। কেউ কেউ ট্রলার নিরাপদে তুলে মেরামতের কাজ করছেন।

জেলেরা জানান, সরকারের নির্দেশনা মেনে তারা সাগরে যাচ্ছেন না। তবে এই সময় খাদ্য সহায়তা ও ঋণের কিস্তি স্থগিতের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে নিষেধাজ্ঞা চলাকালে বিদেশি জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় প্রতিজন জেলেকে ৭৭ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ১০:২৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬