Dhaka ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় গাইবেন জেমস, নাচবেন মন্দিরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 19

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে ঘিরে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে পুরো দেশ। নতুন বছরকে বরণ করে নিতে বাঙালির ঐতিহ্যবাহী আয়োজনের যেন শেষ নেই—সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, গান, নাচ আর আনন্দে ভরে উঠবে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত।

বিশেষ করে সংগীতাঙ্গনের তারকারা থাকছেন ব্যস্ত সূচিতে। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার বিভিন্ন প্রান্তে, খোলা মাঠে ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় গায়ক-গায়িকারা দিনভর অংশ নেবেন স্টেজ শো ও টেলিভিশন অনুষ্ঠানে।

এদিকে পাবনায় বৈশাখের সকাল শুরু হবে গানের আসর দিয়ে। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে শুরু হবে বর্ণাঢ্য আয়োজন। এই আয়োজনে গান শোনাবেন নগরবাউলখ্যাত জেমস। তার সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং ঐশী। পাশাপাশি ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন কণ্ঠশিল্পীও পরিবেশন করবেন গান।

গানের পাশাপাশি থাকবে নৃত্য পরিবেশন। এতে অংশ নেবেন মন্দিরা চক্রবর্তী এবং সোহাগ ড্যান্স ট্রুপ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার।

উল্লেখযোগ্য বিষয় হলো, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন, ফলে ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন বৈশাখের এই বর্ণিল আয়োজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাবনায় গাইবেন জেমস, নাচবেন মন্দিরা

প্রকাশের সময় : ০৬:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬