Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ

রাতে নিখোঁজ, সকালে পদ্মায় ভেসে উঠলো লাশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 123

রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তারখানা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিটন খানের পিতা আক্কাস খান। তার বাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসমাইল নামে এক যুবক সকালে নদীতে গোসল করতে গিয়ে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে নৌপুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, শনিবার সন্ধ্যার পর প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হন লিটন খান। রাত ১০টার দিকে তাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। পরবর্তীতে রাত ১১টা ও রাত ২টায় যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সকালে নদীতে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন তিনি।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, নৌপুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতে নিখোঁজ, সকালে পদ্মায় ভেসে উঠলো লাশ

প্রকাশের সময় : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬