Dhaka ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে পিডিবিএফ’র ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ৬ বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ সৌদি বিমানবন্দরে নতুন হামলায় আরও এক বিদেশি নিহত প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েটে প্রবেশ নতুন উপাচার্যের দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন ফারজানা সিথী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 112

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী। আজ শনিবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী। ফরম সংগ্রহের পর তিনি বলেন, আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।

জানা গেছে, তার বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন ফারজানা সিথী

প্রকাশের সময় : ০৭:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬