গুরুত্বপূর্ণ সংবাদ:
চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 89
চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে কমপ্লেক্সের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, বিপণি বিতানটির অভ্যন্তরীণ কাঠামো ও সংকীর্ণ জায়গার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আগুন যাতে অন্য দোকান বা ফ্লোরে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চলছে।
Tag :





















