Dhaka ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

রাজশাহীতে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 108

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে জেলায় এই উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে হামের উপসর্গ নিয়ে মোট ১৩২ রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডা. শংকর কে. বিশ্বাস জানান, হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক সময়ে শিশুদের টিকা প্রদান করা অত্যন্ত জরুরি।

তিনি আরও সতর্ক করে বলেন, শিশুদের শরীরে এই রোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিয়ে এসে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজশাহীতে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০২:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬