Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 111

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে সশরীরে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে তিন দিন—শনিবার, সোমবার ও বুধবার—শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠ গ্রহণ করবে। বাকি দিনগুলোতে পাঠদান অনলাইনের মাধ্যমে চলবে এবং শুক্রবার বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘টেকনিক্যাল কোর্স’ অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত জাতীয় কর্মশালার উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। প্রশ্ন প্রণয়ন থেকে ফল প্রকাশ পর্যন্ত অতিরিক্ত সময় ব্যয় শিক্ষার্থীদের ক্ষতি করছে। শিক্ষকদের প্রশাসনিক কাজে ব্যস্ত না রেখে শ্রেণিকক্ষে পাঠদানে নিয়োজিত করার নির্দেশ দেন তিনি।

এছাড়া, ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা ও ‘ডিজিটাল নকল’ প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশের সময় : ০২:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬