Dhaka ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু: বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী ‘শিগগিরই’ পূর্ণমাত্রায় ভিসা চালু করবে ভারত, স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতির আভাস সিরিজ জিততে পারল না বাংলাদেশ ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের কোনোমতে একশ পার সরকারের ভেতরে যত ঢুকছি, ততই আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে ১০ বছর পর তনু হত্যা মামলার জট খুলছে : আইনমন্ত্রী

রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 45

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলা, যানজট নিরসন এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে রাজধানীর নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘বৈশ্বিক জ্বালানি সঙ্কটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সব স্কুলে একযোগে নয়; বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এই উদ্যোগ নেয়া হতে পারে। প্রস্তাবিত মডেলে সপ্তাহে কয়েক দিন অনলাইন এবং কয়েক দিন অফলাইন ক্লাস থাকবে। এতে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে ও ট্রাফিক চাপ কমবে; অন্যদিকে শিক্ষার্থীরাও নিয়মিত পাঠক্রমের মধ্যে থাকবে।’

ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থা হবে প্রযুক্তিনির্ভর ও অনেকাংশে ‘পেপারলেস’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘সংসদ থেকে শ্রেণিকক্ষ-সব জায়গায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়ছে। আমাদের নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই। বর্তমান জ্বালানি সঙ্কটকেও কাজে লাগিয়ে আমরা শিক্ষাব্যবস্থাকে নতুন স্তরে নিয়ে যেতে চাই।’

অনলাইন ক্লাসের কার্যকারিতা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও তদারকি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ সাশ্রয়ে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক পরিবহনের ব্যবহার বাড়ানোর দিকেও জোর দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই সঙ্কটকালীন এই পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেয়া হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো: দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো: মাসুদ রানা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান।

এছাড়া সেমিনারে শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬