Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিসিবিতে ‘বাপের দোয়া, মায়ের দোয়া’ কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 119

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তামিম ইকবালের নেতৃত্বে গঠিত আহ্বায়ক কমিটি কোনো পক্ষপাতের ভিত্তিতে করা হয়নি।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তামিম ইকবাল-এর নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি একজন খেলোয়াড় এবং যোগ্যতার ভিত্তিতেই এই কমিটি করা হয়েছে। এখানে ‘বাপের দোয়া, মায়ের দোয়া’ ধরনের কোনো বিষয় নেই।

তিনি আরও জানান, ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন ক্লাবে প্রভাব বিস্তারের অভিযোগে তদন্ত করা হয়। তদন্ত শেষে আগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এর আগে সংসদে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিসিবি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিসিবিতে ‘বাপের দোয়া, মায়ের দোয়া’ কমিটি করিনি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬