Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুদকে আবেদন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 113

সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন বুধবার (৮ এপ্রিল) দুদক চেয়ারম্যান ও কমিশনারদের বরাবর এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, পিএস শামসুদ্দিন মাসুমের মাধ্যমে ঘুষ লেনদেন হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, আট মাসে অবৈধ প্রক্রিয়ায় সাব-রেজিস্ট্রার বদলির মাধ্যমে শত কোটি টাকার দুর্নীতি হয়েছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই সময়কালে নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে কমপক্ষে ২৮২ জনকে বদলি করা হয়, যার মধ্যে অন্তত ২০০ জন ঘুষের মাধ্যমে পছন্দের কর্মস্থলে বদলি নেন।

প্রতিজনের কাছ থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি প্রতিশ্রুত ঘুষ না দিলে বদলির আদেশ স্থগিত করার ঘটনাও ঘটেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া বদলির ক্ষেত্রে প্রচলিত নীতিমালা মানা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুদকে আবেদন

প্রকাশের সময় : ০৫:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬