Dhaka ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 107

এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ।

একইসঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের পরিচালক (ফিন্যান্স) করা হয়েছে হাবিব উল্লাহ মনজুকে।

মঙ্গলবার তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাউজার সোহেল আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

ডিএমডি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিমানে গত কয়েক বছর ধরে ডিএমডি পদটি ফাঁকা ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন

প্রকাশের সময় : ১০:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬