Dhaka ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সরকার খুবই উদার : স্পিকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 194

বর্তমান সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত উদার ও সচেষ্ট বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একইসঙ্গে তিনি বর্তমান সংসদে বিরোধীদলের সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, সংসদের কার্যপ্রণালি বিধি এবং নতুন সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বি-পক্ষীয় বিষয়ে আলোচনা করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুনির্দিষ্ট করতে হবে। বিশেষ করে নতুন সংসদ সদস্যদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি ও এখতিয়ার সম্পর্কে ধারণা দিতে ইউএনডিপি ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করতে পারে। এ ছাড়া নারী সংসদ সদস্যদের জন্য দ্বিপাক্ষিক সফর বিনিময়ের সুযোগ তৈরি করা যেতে পারে।

সংসদকে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, সংসদে একটি ডিজিটাইজড লাইব্রেরি ব্যবস্থা প্রবর্তন, স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং নিজস্ব প্রিন্টিং ও প্রেস থাকা এখন সময়ের দাবি।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বর্তমান সংসদকে ‘অত্যন্ত প্রাণবন্ত’ উল্লেখ করে বলেন, ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার। এই সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আলোচনায় চলমান বৈশ্বিক জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও মতবিনিময় হয়। এ সময় বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলোর নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করা হয়।

সাক্ষাৎকালে ইউএনডিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা ড্রাগন পপোভিক এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সরকার খুবই উদার : স্পিকার

প্রকাশের সময় : ০৮:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬