দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ
- প্রকাশের সময় : ১২:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 127
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি আনা হয়।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক মরদেহ গ্রহণ করেন।
নিহত আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিনি তিন ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। ১৫ বছর আগে সৌদি আরবে গিয়ে সংসারের সচ্ছলতা ফেরানোর জন্য কাজ করতেন।
৮ মার্চ সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হন। পরে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৭ মার্চ রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই হামলায় মোশাররফ হোসেন নামের আরেক বাংলাদেশি নিহত হন, তার মরদেহ ২০ মার্চ দেশে আনা হয়েছিল।




















