Dhaka ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 120

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এই ঘটনা ঘটে। এরপর রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, আগুনে কয়েকটি এসি পুড়ে গেছে এবং সার্ভার রুমে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়।

বিমানবন্দরের পরিচালক বলেন, সার্ভার রুমে সংবেদনশীল যন্ত্রপাতি থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

প্রকাশের সময় : ১০:১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬