Dhaka ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

মন্ত্রিসভায় সিদ্ধান্ত : অফিস ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 126

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার অফিস ও ব্যাংকের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পাশাপাশি মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর খোলা রাখা যাবে না।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া আগামী তিন মাস সরকারি ব্যয় কমানোর জন্য নতুন যানবাহন, জলযান, আকাশযান ও কম্পিউটার সামগ্রী কেনা বন্ধ থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও ৫০ শতাংশ কমানো হয়েছে এবং জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় প্রায় ৩০ শতাংশ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মন্ত্রিসভায় সিদ্ধান্ত : অফিস ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

প্রকাশের সময় : ১০:১৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬