Dhaka ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ এপ্রিল থেকেই চালু হচ্ছে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে ৫২ বছর পর বিশ্বকাপের টিকিট পেল কঙ্গো এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নওগাঁ সদর হাসপাতালে এলাকা থেকে ১৫০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কলহ, দুই সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 6

বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার প্রেক্ষিতে ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’ অনুযায়ী এ ছুটি ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ সহজ করতে ওইসব এলাকার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ছুটি দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশের সময় : ০২:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬