ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ চায় বাংলাদেশ
- প্রকাশের সময় : ০১:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 133
বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের বড় ধরনের বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সৌজন্য সাক্ষাৎকারে এই আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগ এবং ভলিবল, আর্চারি ও শুটিং ইভেন্টে দক্ষ চীনা কোচ ও উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে প্রীতি ম্যাচের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের মাসিক ভাতার কর্মসূচি প্রশংসা করে বলেন, যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগে চীনের আগ্রহ রয়েছে। নিয়মিত ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের ক্রীড়া খাত আরও সমৃদ্ধ হবে।




















