Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 129

পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সামরিক বাহিনীর সহায়তা ছাড়াই মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে পাবনার মানুষের প্রতিরোধ দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে বাল্যবন্ধু, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্মৃতিচারণকালে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর হামলার পর পাবনার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত টানা যুদ্ধ করে তারা আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীকে পরাস্ত করে পাবনাকে মুক্ত করেন। ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত এলাকা মুক্ত রাখা সে সময়ের মানুষের অসীম সাহসিকতার প্রমাণ।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা একত্রিত হলে মুক্তিযুদ্ধের স্মৃতি স্বাভাবিকভাবেই উঠে আসে। তার সহযোদ্ধাদের সাহসিকতার কথাও তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পাবনায় সাংবাদিকতায় নিজের কর্মজীবনের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, এ অঞ্চলের সাংবাদিকরা সবসময় গঠনমূলক ভূমিকা রেখে আসছেন এবং তাদের কাছ থেকেই তিনি সাংবাদিকতার শিক্ষা পেয়েছেন।

দীর্ঘ স্মৃতিচারণ শেষে রাষ্ট্রপতি রাতে সার্কিট হাউজে যান। ৩০ মার্চ পারিবারিক কর্মসূচি শেষে ৩১ মার্চ তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করলেন রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ১০:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬