ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
- প্রকাশের সময় : ১০:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 129
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক মাউশি মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে করে মরদেহটি ঢাকায় আনা হয়। এ সময় স্পিকারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।




















