গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 138
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবির একটি টিম ঢাকার রমনা থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
Tag :




















