গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ আটক
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:২৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 229
সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাতে তাকে আটক করে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু অভিযোগের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং এ বিষয়ে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে, গত বছরের ২২ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদসহ কয়েকজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন।
Tag :




















